আজ থেকে ৩ বছর পর তোমার জীবন।

৩ বছর পর তোমার জীবন | Mugdho Academy
Productivity
Mugdho Academy — মাইন্ড ট্রেনিং সিরিজ

আজ থেকে
৩ বছর পর
তোমার জীবন

তুমি কি নিজের পরিকল্পনায় সেখানে পৌঁছাবে — নাকি স্রেফ স্রোতে ভেসে যাবে?

পড়তে থাকো

আজ থেকে ঠিক ৩ বছর পর তোমার জীবন প্রায় একই রকম থাকবে — যদি না তুমি আজ একটা বড় সিদ্ধান্ত নাও।

স্রোতে ভাসা, নাকি নিজের পথ তৈরি করা?

৩ বছর পর তুমি জীবনের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তো অবশ্যই পৌঁছাবে। কিন্তু প্রশ্ন হলো — তুমি কি তোমার নিজের পরিকল্পনায় সেখানে পৌঁছেছো, নাকি ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে স্রেফ স্রোতে ভেসে সেখানে গেছো?

পথ ১ — স্রোতে ভাসা
"দেখা যাবে।" — এই দুটো শব্দ দিয়েই ৩টা বছর কেটে যায়। কোনো পরিকল্পনা নেই, কোনো স্পষ্ট গন্তব্য নেই।
পথ ২ — নিজের পরিকল্পনা
আজই একটা সুস্পষ্ট ছবি তৈরি করা। প্রতিটি দিনের ছোট সিদ্ধান্ত সেই ছবির দিকে এগিয়ে যাওয়া।
✦ ✦ ✦

লক্ষ্য ছোট নয় — ছবিটাই অস্পষ্ট

বেশিরভাগ মানুষ লক্ষ্য ছোট হওয়ার কারণে ব্যর্থ হয় না। তারা ব্যর্থ হয় কারণ তাদের সামনে ভবিষ্যতের কোনো পরিষ্কার ছবি নেই। যার ফলে তারা কোন দিকে যাবে, তা বুঝে উঠতে পারে না।

তুমি যদি তোমার গন্তব্য কল্পনায় দেখতেই না পাও, তবে তুমি সেই দিকে জীবনকে নিবে কীভাবে?

চোখ বন্ধ করো। গভীরভাবে ভাবো। ৩ বছর পর —

🏠
তুমি কোথায় আছো?
কোন বাড়িতে থাকছো? কেমন দেখতে সেই জায়গাটা?
🌅
সকালে ঘুম থেকে উঠে
তোমার মনের অবস্থা কেমন? কতটা প্রাণবন্ত লাগছে নিজেকে?
💪
তোমার স্বাস্থ্য কেমন?
তোমার শরীর কি আগের চেয়ে অনেক বেশি ফিট এবং সুস্থ?
❤️
খাবারের টেবিলে
তোমার সাথে কারা বসে আছে? তোমার প্রিয় মানুষগুলো কি কাছেই আছে?

প্রতিটি বড় পরিবর্তন এইভাবেই শুরু হয়েছিল

আমার জীবনের প্রতিটি বড় আর মিনিংফুল পরিবর্তন ঠিক এইভাবে শুরু হয়েছিল। আমি সেটা বাস্তবে পাওয়ার অনেক আগেই নিজের মনের ভেতরে তা পরিষ্কারভাবে দেখতে পেয়েছিলাম।

মনে রেখো, তোমার ভবিষ্যৎ ৩ বছর পর তৈরি হয় না। ওটা আজকেই তৈরি হয়। তোমার ভবিষ্যৎ আজ থেকে ৩ বছর পর হঠাৎ করে আকাশ থেকে পড়বে না। ওটা তৈরি হচ্ছে আজ, এই মুহূর্তে তোমার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাধ্যমে।

তোমার প্রতিটি চয়েস বা ডিসিশন হয় তোমার সেই কাঙ্ক্ষিত ভবিষ্যতের ছবির সাথে মিলছে — নয়তো সেটাকে দূরে ঠেলছে।

✦ ✦ ✦
5
আজ রাতেই শুরু করো — মাত্র ৫ মিনিট

ঘুমানোর আগে একটা ডায়েরিতে একটি প্যারাগ্রাফ লেখো, যার টাইটেল হবে —

"৩ বছর পর আমার জীবন"
  • খুব নির্দিষ্ট করে লেখো। অস্পষ্ট শব্দ নয়, নির্দিষ্ট বাস্তবতার ছবি আঁকো।
  • সাহসের সাথে বড় স্বপ্ন নিয়ে লেখো। Bold হও। ছোট স্বপ্ন লিখতে অভ্যস্ত? আজ থেকে বদলাও।
  • নিজের মনের কাছে একদম সৎ থেকে লেখো। যা সত্যিই চাও, তাই লেখো — লোকে কী ভাববে সেটা নয়।
তুমি যদি নিশ্চিত হও যে, তুমি কোথায় যাচ্ছো — তাহলে পুরো দুনিয়া তোমাকে পথ করে দেবে।
Mugdho Sir — Mugdho Academy
এই পোস্টটি শেয়ার করুন
Facebook WhatsApp X (Twitter) LinkedIn Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top